জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাতে তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে বিভিন্ন জরুরি পরীক্ষা করানোর উদ্দেশ্যে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি কেবিনে আছেন। পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করার পর মেডিকেল বোর্ড পরবর্তী চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এর আগে সর্বশেষ ১৫ অক্টোবর খালেদা জিয়া একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং একদিন অবস্থান করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসজনিত সমস্যা, চোখের জটিলতাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যায় ভুগছেন।

Post a Comment